কল্লোগ্রাম বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ

তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত: ইমদাদ হোসেন চৌধুরী

post-title

ছবি সংগৃহিত

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা তিনি নিয়েছেন, তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে।

এই কর্মসূচি কেবল গাছ লাগানো নয়, এটি আমাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার এক যুগান্তকারী আন্দোলন। প্রতিটি শিশুকে একটি করে গাছের দায়িত্ব দেওয়ার মাধ্যমে আমরা তাদের মধ্যে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার বীজ বুনে দিচ্ছি।

মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত কল্লোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি  উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিবেশ নীতি 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির আলোকে এই বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়।

ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেশের বনভূমি ও পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে আমাদের এই সবুজ বিপ্লব অত্যন্ত জরুরি। জননেতা তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাংলাদেশের ইতিহাসে পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় উদ্যোগ। কল্লোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের মূল চালিকাশক্তি। আজ তারা যে গাছটি রোপণ করল, সেটি বড় হওয়ার সাথে সাথে তাদের দায়িত্ববোধও বৃদ্ধি পাবে। আমি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং অভিভাবকদের আহ্বান জানাব—আপনারা এই কর্মসূচিকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির রাজনীতি সবসময়ই উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, আর আজ তাঁরই যোগ্য উত্তরসূরি তারেক রহমান সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জ ও শিক্ষা প্রতিষ্ঠান সবুজে সবুজে ভরে উঠবে।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, কল্লোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার দাস, কল্লোগ্রাম পাড়া কমিটির সভাপতি  জামাল উদ্দিন, আমির উদ্দিন, হিমেল আহমদ, জামাল মেম্বার, আমিন উদ্দিন, ছমির উদ্দিন, সাইসতা মিয়া, রজি মিয়া, জমির উদ্দিন, বেলাল উদ্দিন, জামাল উদ্দিন, নুর মিয়া,আলহায,জোয়াইদ আলি, তুরন মিয়া, জসিম উদ্দিন, আলেক মিয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএ/সিলেট