ওসমানীনগরে পূজামণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের শুভেচ্ছা উপহার বিতরণ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরের সব পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শনিবার ও রোববার দিনভর প্রতিটি ইউনিয়নের পুজা মন্ডপে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে একটি প্রতিনিধি দল এ উপহার পৌছে দেন।

এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়।

রাস্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফর করছেন পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। এজন্য তার পক্ষে রাজনৈতিক বিশেষ সহকারী শামীম আহমদ চৌধুরী উপহার সামগ্রী হস্তান্তর করেন এবং শুভেচ্ছা বার্তা পৌছে দেন।

ওসমানীনগরে অনুদান বিতরনের সময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দাল মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নুনু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ ওসমানী নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসএ/সিলেট