জানাজা থেকে ফেরার পথে গাড়ির চাকা খুলে গেল, নিরাপত্তা শঙ্কায় এনটিভি ইউরোপের সাংবাদিক

চাকা খুলে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক আফজালুর, নিরাপত্তা শঙ্কায় জিডি

post-title

সংগৃহীত

নিজের ব্যবহৃত প্রাইভেটকারের চাকা খুলে যাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি মো. আফজালুর রহমান চৌধুরী। এ ঘটনায় শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় চাচাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে নিজের প্রাইভেটকারটি পার্ক করে রাখেন আফজালুর রহমান। জানাজা শেষে বাড়ি ফেরার পথে গাড়িটির সামনের একটি চাকা খুলে যায়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। পরে গাড়িটি পরীক্ষা করে সামনের অপর চাকাটির নাটও খোলা অবস্থায় দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

আফজালুর রহমানের আশঙ্কা, পেশাগত দায়িত্ব পালন ও বিভিন্ন প্রতিবেদন প্রকাশের কারণে কেউ ক্ষতিসাধনের উদ্দেশ্যে গাড়ির চাকার নাট ঢিলে করে রাখতে পারে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় জিডি করেন তিনি। জিডি নম্বর—৮০৮, তারিখ ১৬ অক্টোবর ২০২৬।

টিএ/ছাতক