নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে...
নগরের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযানে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় মেসার্স জাকির ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে ফেমাস মার্কেটের একাধিক ফার্মেসির ব্যবসায়ীরা দোকানের শাটার বন্ধ করে চলে যান বলে জানিয়েছে প্রশাসন।
পরে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় মেসার্স জাকির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের দোকানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
নগরের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযানে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।...
নগরীতে ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা। এ সময় ট্রাকের চালক,...
দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় মেসার্স জাকির ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।রোববার...
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চার শতাধিক সদস্য...
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় মদ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম আকাশ নামে এক চালককে আটক করেছে পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। মদ...