বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের...
সিলেটে মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
ছবি সংগৃহিত
আধুনিক সিলেটের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আলহাজ আবুল হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর শিবগঞ্জস্থ হযরত সৈয়দ হাতীম আলী (রহ.) মাজার প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আলহাজ আবুল হারিছ চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন আধুনিক সিলেটের উন্নয়নের অন্যতম প্রধান কারিগর। সিলেট বিভাগ প্রতিষ্ঠা থেকে শুরু করে কানাইঘাট ও জকিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও অবকাঠামোগত বিপ্লব সাধনে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দলমত নির্বিশেষে তিনি ছিলেন মাটি ও মানুষের অকৃত্রিম নেতা।
বক্তারা আরও বলেন, ১৯৭১-এর রণাঙ্গনের অকুতোভয় মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরী আজীবন দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত ছিলেন। মেধা তালিকায় স্থান পাওয়া একজন মেধাবী ছাত্র থেকে জাতীয় রাজনীতির শীর্ষ কুশীলব হয়ে ওঠা—তাঁর পুরো জীবনই ছিল সাহসিকতা ও সংগ্রামের এক অনন্য মহাকাব্য। প্রতিকূল পরিস্থিতিতেও জন্মভূমির প্রতি তাঁর টান ছিল অবিচল। হারিছ চৌধুরী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া উন্নয়নের স্মৃতিচিহ্নগুলো আগামীর প্রজন্মকে দেশ গড়ার প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা এনামুল হক, সিলেট মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম’র সভাপতি মামুন আহমদ, সদস্য সচিব আবদুল হান্নান, যুগ্ম আহ্বায়ক সিদ্দেক আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পন কুমার ঘোষ, শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরান আহমদ ও সাজ্জাদুর রহমান সাজু, সিলেট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম’র সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সুমন আহমদ, সালেহ আহমদ, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সৈয়দ সজিব, সিলেট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম’র যুগ্ম আহ্বায়ক গুফরান আহমদ চৌধুরী, ওয়াসিম ব্রিগেড সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রনি আহমদ, মুন্না আহমদ, খালেদ আহমদ, হেলাল, মুরাদ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাতীম আলী (রহ.) জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জুনায়েদ আহমদ।
মোনাজাতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
এসএ/সিলেট
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের...
সিলেটের ওসমানীনগরের সব পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শনিবার ও রোববার দিনভর প্রতিটি...
কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা বড়িসহ তোফায়েল আহমদ স্বপন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা...
সিলেট নগরবাসীসহ দেশের সানতন হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম...
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা...