বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের...
প্রতীকি ছবি
মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় ৫৮ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সারাদিনে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি ও মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তারকৃতরা। এ সময়ে ৩২ পিস ইয়াবা ও ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯১টি যানবাহন আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজরুল আলম।
এসএ/সিলেট
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের...
সিলেটের ওসমানীনগরের সব পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শনিবার ও রোববার দিনভর প্রতিটি...
কানাইঘাটে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা বড়িসহ তোফায়েল আহমদ স্বপন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা...
সিলেট নগরবাসীসহ দেশের সানতন হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম...
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা...