ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে...
সিলেট নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের...
ছবি সংগৃহীত
নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকার বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শাহপরান (রহ.) থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১১-২০৩৩ নম্বরের একটি কাভার ভ্যান আটক করেন। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২৫৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কম্বলগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৬২ হাজার টাকা।
এ সময় চোরাচালানের অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম সাখনাইট এলাকার মৃত কছিম উদ্দিন শেখের ছেলে আব্দুল মালেক এবং একই উপজেলার বলজানা এলাকার মো. মাসুদের ছেলে মো. জোনাইদকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, ভারতীয় কম্বলসহ কাভার ভ্যান ও দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে।
আটক দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেট নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের...
সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে চা বাগানের গুরুতর রোগে আক্রান্ত অসুস্থ চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে ‘এসডিএম জগিং ক্লাব, সিলেট’। অসহায় মানুষের পাশে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের...
সিলেটে সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) পদে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ...
সিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ...