বরিশাল থেকে ঘুরতে এসে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশালের গৌরনদীর বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান মিয়া...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজার ৬৮৪টি শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় শাড়িগুলো বহনকারী একটি মালিকবিহীন কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। জব্দ শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।
সোমবার (৩১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল বিজিবির সহযোগিতায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশে নেওয়া শাড়িগুলোসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় একটি চোরাচালান চক্র সক্রিয় রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সড়কপথে ভারতীয় অবৈধ পণ্য পাচারের সময় টাস্কফোর্সের সহায়তায় বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় উন্নতমানের বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশালের গৌরনদীর বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান মিয়া...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর সোনাপুর ও পূর্ব-সোনাপুর (মরা চেলা) এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু...
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে...
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...