কানাইঘাটে আজিজুর হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাটে আজিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের নারাইনপুর গ্রামে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

জানা যায়, গত ১৭ জুলাই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আজিজুর রহমান (৩৭) হামলার শিকার হন। জুমার নামাজ শেষে গ্রামের মসজিদ থেকে বের হওয়ার পর মসজিদের আঙিনায় তাঁর ওপর হামলা করা হয়।

এতে গুরুতর আহত আজিজুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পর তাঁর মৃত্যু হয়।

নিহত আজিজুর রহমান নারাইনপুর গ্রামের ইজ্জত উল্লার ছেলে। এ ঘটনায় তাঁর মা করিবুন নেছা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করেন। মামলায় আলমগীরকে প্রধান আসামি করে মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, আলমগীর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পাওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এসএ/সিলেট