পাসের হার নয়, শিক্ষার গুণগত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পাসের হার বাড়ানোর পরিবর্তে শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগী হতে শিক্ষকদের প্রতি আহ্বান...
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পাসের হার বাড়ানোর পরিবর্তে শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগী হতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিসিক প্রশাসক বলেন, একসময় শিক্ষা-দীক্ষায় সিলেট অঞ্চল দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু বর্তমানে শিক্ষার বিভিন্ন সূচকে আমাদের অবস্থান অনেকটাই পিছিয়ে পড়েছে। এর অন্যতম কারণ মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব।
সিলেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান আরও বাড়াতে হবে।
তিনি বলেন, শুধু পাসের হার বাড়ানোর পেছনে ছুটলে হবে না; শিক্ষার্থীরা প্রকৃত অর্থে কতটা জ্ঞান ও দক্ষতা অর্জন করছে, সেদিকে নজর দিতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী সিলেটকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। এ লক্ষ্যে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও ব্যাপক উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও সিলেটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে একই লক্ষ্যে কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের সিলেট ও বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করতে হবে। নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অভিভাবক সদস্য মো. সালেহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মাহবুব চৌধুরী, জিয়া সংসদ সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং দুর্নীতি মুক্তকরণ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পাসের হার বাড়ানোর পরিবর্তে শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগী হতে শিক্ষকদের প্রতি আহ্বান...
‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিসচা মহানগর...
সিলেটকে সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড হিসেবে উল্লেখ করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, যুগ যুগ ধরে এ অঞ্চলের সব...
সিলেটের কানাইঘাটে আজিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের নারাইনপুর...
কানাইঘাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক আসামি...