কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের...
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান পরিচালনা করা করেছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয় এবং পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সেভ মেশিন ও নৌকা ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ও শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে পৃথক স্থানে অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এসময় অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে জাফলংয়ের মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। জব্দ করা পাথর জাফলং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকের জিম্মায় দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এদিকে, শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত ১২টা থেকে রাত দেড়টার দিকে জাফলং জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি সেভ মেশিন ও আটটি নৌকা ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা রাতের আঁধারে পালিয়ে যায়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র্যালী, আলোচনা সভা ও...
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক...
নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি...