আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক...
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
ছবি সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ।
অভিযানের সময় শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের পর ৬০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে- এয়ারপোর্ট থানায় ১৯ জন, জালালাবাদ থানা থেকে ১২ জন, দক্ষিণ সুরমা থানায় ১০ জন, কোতোয়ালী থানায় ৮ জন, শাহপরাণ (রহ.) থানায় ৮ জন এবং মোগলাবাজার থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানের সময় শাহপরাণ (রহ.) থানা এলাকায় ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
এসএ/সিলেট
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ...
গোলাপগঞ্জ সংবাদদাতা : পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার পৌর শহরে...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে...
সিলেট ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির...