আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক...
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কয়েক মিনিটের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছে উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ, পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় মোহাম্মদ আলী, দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের।
জানা যায়, গত শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সমর্থিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ব্যানারে ২৫/৩০ জন নেতাকর্মী কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল ব্রীজের উপর কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল করে। মিছিলের ভিডিও করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয়। মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা এর আগেই পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামীদের মধ্যে এ ৪জনকে গ্রেফতার করা হয়।
মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন। এদিকে জানা গেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপ সমর্থিত কানাইঘাটের চতুল এলাকার ছাত্রলীগ নেতা বর্তমানে প্রবাসে অবস্থানরত এমএ কামালসহ আরো বেশ কয়েকজনের অর্থায়নে এ মিছিলটি করা হয়।
এসএ/সিলেট
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ...
গোলাপগঞ্জ সংবাদদাতা : পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার পৌর শহরে...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে...
সিলেট ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির...