নেতাদের ছবির আড়ালে অপরাধ জগৎ...
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...
ছবি সংগৃহিত
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। দেশের নৌপরিবহন খাতের সঠিক তথ্যভান্ডার তৈরি, নৌযান ও নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী একযোগে সারাদেশে এ শুমারি পরিচালিত হবে। সারাদেশের ন্যায় সিলেটেও এ শুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নৌযান শুমারি সফল করতে নৌযান মালিক, চালক, মাঝি এবং নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। আজ (শুক্রবার) সিলেট জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নৌযান শুমারি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালির সফল সমাপ্তি শেষে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট ১০ দিনব্যাপী সারাদেশে একযোগে এ শুমারি পরিচালিত হবে। সারাদেশের ন্যায় সিলেটেও এ শুমারি কার্যক্রম চলবে। এ শুমারির আওতায় ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। শুধু নৌযানের তথ্যই নয়, যারা নৌযান পরিচালনার সঙ্গে যুক্ত- মালিক, চালক, মাঝি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, নৌযানের নিরাপত্তা, নৌযানে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা এবং নৌযান পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের নৌপরিবহন খাতের উন্নয়নে সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌযান শুমারি থেকে প্রাপ্ত তথ্য ভবিষ্যতে সঠিক পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনসহ জেলা প্রশাসন, জেলা পরিসংখ্যান অফিস এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসএ/সিলেট
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...
ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরীর তাঁতিপাড়াস্থ স্কুল সম্মেলন কক্ষে...
সিলেট নগরকে আরও সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত করতে প্রতিটি ওয়ার্ডের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ করা হবে। নগরবাসীর...
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...