নেতাদের ছবির আড়ালে অপরাধ জগৎ...
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...
ছবি সংগৃহিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নিজ এলাকা সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) এশার নামাজের পর একটি আনন্দ মিছিল বের করেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এর পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার এমপি।
হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এশার নামাজের পর বিএনপির দলীয় একাংশের নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় একটি মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রুমেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনির মিয়া, রফিকুল আলম ইকবাল, জয়নাল মিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলীম আলী, যুবনেতা জাহাঙ্গীর আলম, আফতাব আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লাকী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সজিব, আব্দুস সামাদ জামাল, আব্দুল আহাদ, তারেক মিয়া, আরশ আলী, আফছর মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপিজেলা সেচ্ছাসেবক দলে নেতা সাজ্জাদ আলী শিপলু।শাফি আহমদ ও রাজিব সহ প্রমুখ।
এসএ/সিলেট
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...
ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরীর তাঁতিপাড়াস্থ স্কুল সম্মেলন কক্ষে...
সিলেট নগরকে আরও সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত করতে প্রতিটি ওয়ার্ডের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ করা হবে। নগরবাসীর...
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...