নেতাদের ছবির আড়ালে অপরাধ জগৎ...
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...
ছবি সংগৃহিত
মহানগরী থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ চোর রিদয় আহমদ ওরফে ঝাড়ুকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৩টায় অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিদয় আহমদ ওরফে ঝাড়ু কোতোয়ালী থানার খুলিয়াটুলা (বাসা নং- নীলিমা-১২/২) এলাকার মো. শুকুর মিয়া ও হেনা বেগমের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৩টায় কোতোয়ালী থানা পুলিশের আভিযানিক দল মহানগরীর চৌহাট্টা এলাকায় অভিযান দিয়ে রিদয় আহমদ ওরফে ঝাড়ুকে গ্রেফতার করে পুলিশ।
তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় গত ৩ আগস্ট দায়েরকৃত মামলা নং-০৩ (ধারা: ৪৫৪/৩৮০ পেনাল কোড) এবং ৮ আগস্ট দায়েরকৃত মামলা নং-১১ (ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড)-এর সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি রিদয় আহমদ ওরফে ঝাড়ু নগরীর একজন চিহ্নিত ও দুর্ধর্ষ চোর। তার বিরুদ্ধে সিলেট এসএমপি-র বিভিন্ন থানায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া সে ৩টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারের পর রিদয় আহমদকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসএ/সিলেট
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...
ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট নগরীর তাঁতিপাড়াস্থ স্কুল সম্মেলন কক্ষে...
সিলেট নগরকে আরও সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত করতে প্রতিটি ওয়ার্ডের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ করা হবে। নগরবাসীর...
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...