রাত ৯টা থেকে সিলেট নগরীর...
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত...
ছবি সংগৃহিত
সিলেটের কানাইঘাটে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে নাজিম উদ্দিন নামে এক মুদি দোকানিকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। এ সময় তার দোকান থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কানাইঘাট পৌরসভার উত্তর বাজারে পূবালী ব্যাংক সংলগ্ন নাজিম উদ্দিনের মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নাজিম উদ্দিনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আটক নাজিম উদ্দিন কানাইঘাট উপজেলার বড়চতুল (খলাগ্রাম) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।এ ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে
এসএ/সিলেট
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত...
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মামলাটি করেছেন।রবিবার (৪...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে অভিনব কায়দায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাচারকালে দুজনকে আটক করেছে...
আবারও খুলছে সিলেট নগরীর জালালাবাদ পার্ক। তবে এবার নতুন রূপে ‘জালালাবাদ সিটি পার্ক’ নামে যাত্রা শুরু করবে পার্কটি। নগরবাসীর জন্য উন্মুক্ত করার আগে প্রয়োজনীয়...
নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।সোমবার (৫...