সিলেট সীমান্তে ১২ লাখ ৭০...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭০ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৪...
ছবি সংগৃহীত
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নবনিযুক্ত পরিচালক মোঃ বদরুজ্জামান সেলিমকে সিলেটে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মী এবং জালালাবাদ গ্যাস ও রেডক্রিসেন্ট সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়কালে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও জালালাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেডক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ বিমানবন্দর উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে বের হয়ে মোঃ বদরুজ্জামান সেলিম সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সেখানে আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন। পরবর্তীতে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে বিকেলে তিনি জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম গতিশীল করা ও গ্রাহক সেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক সম্প্রতি পেট্রোবাংলার আওতাধীন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়।
এসএ/সিলেট
সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭০ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৪...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার...
দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।মহানগর...
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা...
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি...