বিজ্ঞান বিতর্কে সিলেট পর্বে...
বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড...
তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
বৃহত্তর স্বার্থে সড়ক নির্মাণের জন্য নিজেদের ভূমি ছেড়ে দেওয়ায় দক্ষিণ সুরমার তেলিরাই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সবার সহযোগিতায় আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন একটি উন্নত নগরী গড়ার কাজে হাত দিয়েছি। সবার সহযোগিতা অব্যাহত থাকলে অবশ্যই আমরা এ কাজে সফল হব।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকা পরিদর্শন এবং সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক বলেন, "তেলিরাই একটি অবহেলিত ও অনুন্নত এলাকা। এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের গতি বাড়িয়ে অতি দ্রুত তা সম্পন্ন করা হবে।"
সিসিক প্রশাসক জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে এই এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। রাস্তা সম্প্রসারণের স্বার্থে অনেক এলাকাবাসী নিজেদের ভূমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, যা প্রশংসনীয়। এ সময় তিনি তেলিরাইয়ের সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, একটিমাত্র রাস্তার কারণে তেলিরাইবাসীকে দীর্ঘদিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরবাসীর এই দুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসকের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী দেবব্রত দাশ, সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, শানর মিয়া, আজাদ মিয়া, এমদাই হোসেন, মো. আবুল কালাম আজাদ, এবং মো. শাহেদ আহমদসহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় এলাকাবাসী সিসিক প্রশাসকের এই তদারকি ও উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসএ/সিলেট
বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড...
সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও চ্যাম্পিয়ন...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক। তিনি আরো বলেন,...
মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট। এসএমপির মিডিয়া শাখা...