বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণে...
সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক চাচা হাছান আহমদকে (৪০) লক্ষ্মীপুর জেলা থেকে গ্রেফতার...
ছবি সংগৃহীত
সিলেটে মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সিলেট নগরের কদমতলী বাস টার্মিণাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
অভিযানে সিলেট-ঢাকা মহাসড়কে স্লিপার বাস পরিচালনাকারী ৫টি পরিবহনকে ১৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি তাদের সতর্ক করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন।
অর্থদন্ড প্রদানের তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. পারভেজ বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের কোন অনুমোদন নেই। অবৈধভাবে বিভিন্ন কোম্পানী স্লিপার বাস চালাচ্ছে।
তিনি বলেন, আজকে (মঙ্গলবার) প্রথমদিনের অভিযান হওয়ায় ৫টি প্রতিষ্ঠানকে কেবল জরিমানা ও সতর্ক করা হয়েছে। আগামীতেও তারা বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ ও মামলা করাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিআরটিএ সূত্রে জানা যায়, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে এসব পরিবহন ডাবল ডেকার স্লিপার বাসে পরিণত করে মহাসড়কে চলাচল করছ। এসব গড়ির চেসিস, ইঞ্জিন আর বডিও সাধারণ বাসের। এসব অনুমোদনহীন স্লিপার বাস ঝুঁকি বাড়াচ্ছে সিলেট-ঢাকা মহাসড়কে।
গত ৭ আগস্ট শুক্রবার সকালে এই মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিলো ডাবল ডেকার স্লিপার বাস। এই দুর্ঘটনার পরা আলোচনায় এসেছে সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল নিয়ে। এরপর মঙ্গলবার শুরু হয় অভিযান।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন, স্লিপার বাস বলে সড়কে যেগুলো চলাচল করে এগুলোর চেসিস ও বডি সাধারণ বাসের। ফলে জরুরী বা ঝুঁকিপূর্ণ মূহূর্তে এসব গাড়ি ভারসাম্য রাখতে পারে না। একারণে দুর্ঘটনা ঘটে।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক চাচা হাছান আহমদকে (৪০) লক্ষ্মীপুর জেলা থেকে গ্রেফতার...
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা...
সিলেট নগরীর কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের পাশে সুরমা নদীর তীরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের পরিত্যক্ত সামগ্রীসহ অপচনশীল বর্জ্য...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।...