প্রধানমন্ত্রীর পরিষ্কার পরিচ্ছন্ন...
প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা...
ছবি সংগৃহীত
সিলেট অঞ্চলের গ্যাস সরবরাকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।
সোমবার বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে জলালাবাদ গ্যাসের পরিচলক পদে মনোনয়ন দেওয়া হয়। বদরুজ্জামান সেলিম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ-সভাপতি। তিনি গত নির্বাচনে সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. রুহুল আমিন সাক্ষরিত পেট্রোবাংলা চেয়ারম্যন বরাবর প্রেরিত এক অফিস আদেশে বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাসের পরিচালক পদে মনোনয়ন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
সরকার গঠনের পর এ পর্যন্ত সিলেট বিএনপির পাঁচ নেতাকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। এসব নেতাদের স্থানীয় সরকার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বদরুজ্জামান সেলিম ছাড়া অন্যদের মধ্যে- সিলেট ওয়াসার চেয়ারম্যান হয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী হয়েছেন সিসিকের প্রশাসক , জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম সিলেট জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
এদের মধ্যে কয়েস লোদী ছাড়া বাকী সকলেই গত নির্বাচনে সিলেটের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তখন মনোনয়নবঞ্চিত হন তারা। সরকার গঠনের পর তাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদায়ন করা হচ্ছে।
এদিকে, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নবনিযুক্ত পরিচালক মো. বদরুজ্জামান সেলিম বুধবার (১৯ আগস্ট) সিলেট আসছেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) তিনি ঢাকা থেকে আকাশপথে যাত্রা করে দুপুর ২টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর ৩টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও বিশেষ দোয়ায় অংশ নেবেন।
পরবর্তীতে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজের কনফারেন্স রুমে জালালাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। আলোচনা সভা শেষে সেখানে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা...
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের অনুকূলে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে...
জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়; কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ, পর্যটনসহ সংশ্লিষ্ট সব খাতকে...
মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার...