মহানগরে পুলিশের অভিযানে ডাকাতি মামলার...
মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত...
ছবি সংগৃহীত
সিলেটের খাদিমপাড়ার রুস্তুমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর হতে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অভ্যন্তরের সড়কটি এলাকাবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদিমনগরে বিসিক শিল্পনগরীর ভেতরের সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করতেন খাদিমপাড়া ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের বাসিন্দারা। সম্প্রতি সড়কটি বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে ভোগান্তি বেড়ে যায়।
এলাকাবাসীর দুর্ভোগের খবর পেয়ে রোববার বিকেলে বিসিক এলাকায় যান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম আজাদসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এলাকাবাসী সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের দুর্ভোগের বিষয়টি সিসিক প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বিসিকের ভেতরের এই সড়কটি ব্যবহার করে তারা যাতায়াত করে আসছেন। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে চলাচল করতে গিয়ে তাদের অতিরিক্ত সময় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীর চলাচলের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
সিসিক প্রশাসকের উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
এসএ/সিলেট
মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত...
সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং সার্বিক নিরাপত্তায় সমন্বিত ও মেগা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সিলেট সদর...
নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র বহাল রেখে অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগসহ আট দফা দাবি জানিয়ে...
বুধবার একদিনের সফরে সিলেট আসছেন বাজ্যিমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ পরিদর্শন করবেন এবং এই সড়ক দিয়ে সিলেট...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...