ছাতকে হাজী আব্দুল খালিক স্কুলে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শতাধিক ফল ও বনজ গাছের চারা রোপণ করা...
ছবি সংগৃহীত
অনুমোদন ছাড়াই চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরের অভিযোগে তিন পরিবহনের ম্যানেজারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জলিলপুর এলাকায় জেলা প্রশাসন ও র্যাব-৯-এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন- বেঙ্গল পরিবহনের মো. রাতুল (৩৫), ইম্পেরিয়াল পরিবহনের মুরাদ (২৪) এবং ইউরো কোচের অনিক চন্দ্র দেবনাথ (২৬)। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এসআরবি-৯ জানায়, অভিযানে নিবন্ধিত বাসের মূল কাঠামো ও আসন বিন্যাস অনুমোদন ছাড়া পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন পরিবহন প্রতিনিধিকে জরিমানা করা হয়।
এসআরবি-৯’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অনুমোদন ছাড়া বাসের মূল কাঠামো বা আসন বিন্যাস পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শতাধিক ফল ও বনজ গাছের চারা রোপণ করা...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরগোবিন্দের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় শতাধিক ফল ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।আমেরিকা...
মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)...
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলার...
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা...