মহানগরে পুলিশের অভিযানে ডাকাতি মামলার...
মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে বালুর নিচে পাচারের সময় ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন- গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি গ্রামের সিদ্দিক আলীর ছেলে মো. আলাল।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি বালুবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১) ভারতীয় শাড়ি পাচার করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সারিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রাকটিতে তল্লাশি করে বালুর নিচে লুকিয়ে রাখা ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, উদ্ধার করা শাড়ি ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আটক মো. আলালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এসএ/সিলেট
মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত...
সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং সার্বিক নিরাপত্তায় সমন্বিত ও মেগা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সিলেট সদর...
নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র বহাল রেখে অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগসহ আট দফা দাবি জানিয়ে...
বুধবার একদিনের সফরে সিলেট আসছেন বাজ্যিমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ পরিদর্শন করবেন এবং এই সড়ক দিয়ে সিলেট...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...