মহানগরে পুলিশের অভিযানে ডাকাতি মামলার...
মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট থানা পুলিশের টানা মাদক বিরোধী অভিযানে এবার ইয়াবা ট্যাবলেট ও মদ বিক্রির নগদ ৩লক্ষ ১০ হাজার ৫’শ টাকা ও ৩০ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের বসত ঘর থেকে উদ্ধার করে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারানপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনের বাড়িতে থানা পুলিশের একটি দল সাড়াশি অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে চতুর শরীফ উদ্দিন পালিয়ে যায়। পরে তার বসত ঘরে তল্লাশী চালিয়ে ৩০ পিস ইয়াবা সহ মাদক বিক্রির উক্ত টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানা যায় শরীফ উদ্দিন নারানপুর গ্রামের তাহের আলীর পুত্র। এ ঘটনায় পুলিশ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিনকে আসামী করে টেবিল ১০ (ক)/৩৮ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন শরীফ উদ্দিন এলাকার একজন চিহ্নিত ইয়াবা ও মাদক ব্যবসায়ী।
সে ভারত থেকে অবৈধ ভাবে মাদক দ্রব্য এনে সহযোগীদের মাধ্যমে এলাকায় এবং দেশের বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকে। এ বিষয় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন শরীফ উদ্দিনকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং উপজেলাব্যাপী মাদক বিরোধী অভিযান চলছে।
এসএ/সিলেট
মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত...
সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং সার্বিক নিরাপত্তায় সমন্বিত ও মেগা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সিলেট সদর...
নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র বহাল রেখে অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগসহ আট দফা দাবি জানিয়ে...
বুধবার একদিনের সফরে সিলেট আসছেন বাজ্যিমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ পরিদর্শন করবেন এবং এই সড়ক দিয়ে সিলেট...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...