প্রশাসনিক ভবনে তালা, দুইদিন ধরে...
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা...
ছবি সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংক্রান্ত চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সিলেটের কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, ভোল্টেজের ওঠানামা এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও একাডেমিক কার্যক্রমে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা বিদ্যুৎ সমস্যার কারণে সৃষ্ট ভোগান্তির বিষয়টি তুলে ধরা ধরে। বিশেষ করে হলগুলোতে পড়াশোনা, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন জীবনযাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের নেতিবাচক প্রভাবের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, বিপিডিবির সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে সমস্যার কার্যকর সমাধান হবে এবং ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। আলোচনায় বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এসএ/সিলেট
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)...
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি বিভাগের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট...
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ধাপের...
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার...