নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩

post-title

প্রতীকি ছবি

মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এসএমপির মিডিয়া শাখা জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার আসামি রয়েছেন। অভিযানকালে ১৬ পিস ইয়াবা ও ৬৩টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে,  মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




এসএ/সিলেট