শাবিপ্রবিতে রাতে নারী শিক্ষার্থীকে...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দিক থিয়েটারের তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’।
সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের প্রথম দিনেই মঞ্চস্থ হবে দিক থিয়েটারের ৩৪তম প্রযোজনা ও ৩য় মৌলিক নাটক 'অদ্যপুরাণ'।
শনিবার (৮ আগস্ট) শাবি প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’ "নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ" স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ২৭ বছর ধরে শাবিপ্রবিতে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এবার তাদের ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই জাতীয় নাট্যোৎসব।
এবারের উৎসবের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে- "তমসার ছায়া যাক চির অবসানে, মুখর হোক মানবাত্মা প্রতীতির গানে।"
তিন দিনব্যাপী এই নাট্যোৎসবে স্বাগতিক দল হিসেবে দিক থিয়েটার ছাড়াও দেশের দুটি স্বনামধন্য নাট্যদল 'স্পর্ধা' এবং 'মনিপুরী থিয়েটার' অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের মঞ্চে বিভিন্ন ধারার নাট্যচর্চার একটি মিলনক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে দিক থিয়েটারের নতুন মৌলিক নাটক 'অদ্যপুরাণ'। এটি দিক থিয়েটারের ৩৪তম এবং ৩য় মৌলিক প্রযোজনা। নাটকটিতে রূপকের আশ্রয়ে বর্তমান বিশ্বব্যবস্থা, ক্ষমতার কাঠামো, মানুষের অবস্থান এবং সম্ভাব্য ভবিষ্যৎকে তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের নাট্যোৎসবের অন্যতম একটি বিশেষ মানবিক দিক হচ্ছে চ্যারিটি উদ্যোগ। শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষর সাবেক মেধাবী শিক্ষার্থী আশরাফুল আলমের দুটি কিডনিই বর্তমানে বিকল। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে নাট্যোৎসবের সব প্রদর্শনীর টিকিট বিক্রির প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে। নাট্যচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়াতেই এ প্রয়াস।
সংবাদ সম্মেলনে দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য বলেন, "সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মানুষের কল্যাণ ও মানবিকতার চর্চাকে এক সুতোয় গাঁথতেই আমাদের এই আয়োজন।" উৎসবটি সফল করতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও নাট্যপ্রেমীদের সরব উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থী জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬ পেয়েছেন, যা জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচার’ দাবি করেছে...
সিলেট কৃষি বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে ৫...