প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও...
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
ছবি সংগৃহীত
থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট— স্মাইল এর উদ্যোগে এই দিনব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।
কর্মসূচিতে থ্যালাসেমিয়া বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে অংশ নেন ডা. আবু ইউসুফ মো. নাজিম (প্রধান ও কনসালট্যান্ট হেমাটোলজিস্ট, হেমাটোলজি ও হেমাটো-অনকোলজি বিভাগ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. তুহিন বড়ুয়া তমাল (সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. বেঞ্জামিন (কনসালট্যান্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল)।
এছাড়া স্মাইল (ঝগওখঊ)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন মিসেস কানিজ ফাতিমা, নির্বাহী পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল এবং পরিচালনা কমিটির সদস্য এম রেজাউল মুরাদ।
স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনার দ্বিতীয় পর্যায়ে এক পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একই দিনে আয়োজক সংগঠন ‘স্মাইল’-এর উদ্যোগে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও পৃথকভাবে এক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালিত হয়।
এসএ/সিলেট
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে দুই নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মুজাহিদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে...
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিছন্নতা কর্মসূচি...
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...