প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও...
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
ছবি সংগৃহীত
সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য মাষ্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৬-২৭) এবার সিলেটে অনুষ্ঠিত হবে। আগামী জানুয়ারিতে সিলেট জেলা স্টেডিয়ামে দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং ইংল্যান্ড সোনালী অতীত ফুটবল দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর।
টুর্নামেন্ট উপলক্ষে শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ সোনালী অতীতের সভাপতি হানিফ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও কোষাধ্যক্ষ মনোজ রায়ের যৌথ সঞ্চালনায় সভায় টুর্নামেন্ট সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালনের জন্য কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।
সভায় নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবলে জাতীয় পর্যায়ে সিলেট বিভাগ অনূর্ধ্ব-১৪ দলের চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে দলটির খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ সোনালী অতীতের সিনিয়র সহ-সভাপতি ইকবাল আহমদ, সহ-সভাপতি আতিক আহমদ, তুতিউর রহমান তোতা, আব্দুল মান্নান, মহসিন আহমদ, সাবেক তারকা ফুটবলার জাকির আহমদ জোহা, আব্দুল হাসিম, সেলিম বক্কর, সায়েম আহমদ, কল্লোল তালুকদার, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক রাজা আহমদ চৌধুরী, সিলেট মেট্রো ওল্ড ড্রিম স্কোয়াডের সভাপতি দেলওয়ার হোসেন মুহিন, শামীম আহমদ, আক্তার আলী, মান্না চৌধুরী, রিপন আহমদ ও আজিজুর রহমান মিটনসহ অন্যান্যরা।
এসএ/সিলেট
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে দুই নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মুজাহিদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে...
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিছন্নতা কর্মসূচি...
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...