টরন্টোতে আমেরিকা প্রবাসী লেখক ময়নুল...
বিশেষ প্রতিনিধি, টরন্টো:: আমেরিকা প্রবাসী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে এক...
ছবি সংগৃহীত
শাহজাহান সেলিম বুলবুল, বিশেষ প্রতিনিধি, টরন্টো: কানাডার টরন্টোতে ঐতিহ্যবাহী ভ্রমণ সংস্থা ‘লতিফ ট্রাভেলস’-এর উদ্যোগে ‘হজ্ব ২০২৭’ ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই রাত ১০টায় স্ক্যারবোরোর ড্যানফোর্থ এভিনিউতে অবস্থিত রাধুনী রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৯৬২ সাল থেকে দীর্ঘ ৬৪ বছর ধরে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠান ‘লতিফ ট্রাভেলস ইউএসএ ইনক’-এর আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক আজহারুল ইসলাম চৌধুরী সাজু হজ্জের বিভিন্ন প্যাকেজ, খরচ এবং যাত্রীদের নানা সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরেন। উত্তর আমেরিকায় বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানেরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে হজ্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পেইনের সূচনা করা হয়।
সংবাদ সম্মেলনে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি খন্দকার আব্দুল আহাদ, সাদ চৌধুরী, বর্তমান সভাপতি এবাদ চৌধুরী, ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান দুলু , সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মিন্টু, বিয়ানীবাজার এসোসিয়েশন অব টরন্টো এর সভাপতি শরফুল আহমদ , সাধারণ সম্পাদক মেহেদী শরিফ, কমিউনিটি নেতা সাবু শাহ , ভুট্টো আহমদ ,কবির আহমদ , রাহী আহমদ , রাব্বি আহমদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদ।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক আজহারুল ইসলাম চৌধুরী সাজু ২০২৭ সালের হজ্বের প্রাক-প্রস্তুতি, যাত্রীদের আন্তর্জাতিক মানের আবাসন ও যাতায়াত সুবিধা এবং ক্যাম্পেইনের সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, হজ্ব সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহী যাত্রীরা লতিফ ট্রাভেলসের ওয়েবসাইট (www.latiftravels.com) কিংবা হটলাইন নম্বর (+১ ৭১৬ ৫৪১ ৫১১২ / +১ ৭১৬ ৪৯৫ ৫৪৪২)-এ যোগাযোগ করতে পারবেন।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।
এসএ/সিলেট
বিশেষ প্রতিনিধি, টরন্টো:: আমেরিকা প্রবাসী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে এক...
ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ৭ম উইং হিসেবে আনুষ্ঠানিক...
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদের (৪০) বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব...
বিশেষ সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত...
মুহাম্মদ হাফিজুর রাহমান , প্যারিস প্রতিনিধি :: যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার...