উদ্ধার হওয়া আরও ৫২টি মোবাইল...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানায় দায়ের হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে...
ফাইল ছবি
মহানগরীর কাজির বাজার ব্রিজের উপর ফুটবল খেলার দ্বন্দ্ব নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই তরুণ রিফাত আহমদ। সে মহানগরীর এয়ারপোর্ট থানার খাসদবির বন্ধন আবাসিক এলাকার মিসবাহ উদ্দিনের ছেলে। সে দিপশিখা স্কুলের নবর শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, মহানগরীর একটি ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির সদস্যরা ময়নাতদন্তের জন্য লাশটি কলেজের মর্গে প্রেরণ করে।
হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন,‘ফুটবল খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানায় দায়ের হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে...
কোম্পানীগঞ্জ সিলেট)প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ...
সিলেটের গ্রিড উপকেন্দ্রে গুরুত্বপূর্ণ সংস্কার ও মেরামতকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন...
মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। চলতি বছরের ৮ মাসে বিভিন্ন অপরাধে যানবাহন থেকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা আদায় করা...