প্রণবকান্তি দেবের 'জানা পথে অজানা...
চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র 'জানা পথে অজানা প্রান্তরে' গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো। শনিবার (৫...
ছবি সংগৃহীত
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক হয়েছে।
সুনামগঞ্জ প্রেসক্লাবে বিকাল ৪টায় হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ এর সভাপতি মো. ফরিদুল ইসলাম সুহেল এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অব. অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিপলু, প্রবীন গীতিকার মো. মনসুর আলম তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক এ একে এম কামারুজ্জামানের মাসুম, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, সহ সংগঠনিক সম্পাদক জহির চৌধুরী ও সাহিত্য প্রকাশনা সম্পাদক মো. ফয়সাল, সিলেট জেলা যুগ্ম সম্পাদক হায়দার রুবেল, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক গীতিকার ছামির আহমদ, ও সদস্য এ কে ইমন প্রমুখ।
প্রধান বক্তা বলেন, হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেবল একটি সংগঠন নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। সিলেটের সুনামগঞ্জের নিভৃত পল্লী থেকে উঠে আসা আধ্যাত্মিক সাধক হাছন রাজার গান ও দর্শন আজ বাঙালির জাতীয় সম্পদ।
আমরা বিশ্বাস করি, হাছন রাজার গানে যে স্রষ্টাপ্রেম এবং বৈরাগ্যবাদ ফুটে উঠেছে, তা আধুনিক মানুষের আত্মিক প্রশান্তির জন্য অপরিহার্য। এই লক্ষ্যেই আমাদের পরিষদের বিভিন্ন শাখা দেশব্যাপী লোকজ সংস্কৃতি সংরক্ষণে নিরলস কাজ করে যাচ্ছে।
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম সুহেল, সিনিয়র সহ-সভাপতি সাজাউর রহমান, সহ-সভাপতি বাউল হারুনুর রশিদ, সুরঞ্জিত গুপ্ত রনজু কাব্যতীর্থ, মহসিন আলম, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, মো. মাইনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রকিব মিয়া তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক বাউল লাল শাহ, অর্থ সম্পাদক গিলেমান আলম, আন্তর্জাতিক বিষযক সম্পাদক আকসানুল হক জুয়েল, প্রচার সম্পাদক খুরশিদ আলম, দপ্তর সম্পাদক শামীম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডি এইচ নবীন, আইন বিষয়ক সম্পাদক শাফিউল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক বাবুল লাল আমিরী, নির্বাহী সদস্য মো. ওবায়দুল হক মিলন, বাউল সুফিয়ান খান, মুহাম্মদ আফজাল হোসেন।
এসএ/সিলেট
চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র 'জানা পথে অজানা প্রান্তরে' গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো। শনিবার (৫...
সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সাম্য, দ্রোহ, প্রেম ও বিদ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নজরুল...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সময়ের কবি, বিদ্রোহের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ...
সিলেট সংস্কৃতির উর্বরভূমি। এই অঞ্চলের মরমি সাধক, কবি ও শিল্পীরা বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। সেই ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের শিল্পীদের...