নারীদের বাদ দিয়ে সমৃদ্ধ ও...
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহানগর মহিলা দলের উদ্যোগে...
প্রতীকি ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত ১টা থেকে রোববার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন। অভিযানকালে ১৬৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ২২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ১৯টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে মহানগর পুলিশ ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
এসএ/সিলেট
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহানগর মহিলা দলের উদ্যোগে...
নগরীর ফাজিলচিশত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এ সময় সেপটিক ট্যাংক নির্মাণ না করে পাইপের মাধ্যমে টয়লেটের...
গোলাপগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি,ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক, তৈমুর...