খালেরমুখ থেকে প্রায় ১০ হাজার...
নগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি...
ছবি সংগৃহীত
মহানগর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
রোববার (২৬ জুলাই) এসএমপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী শেষ কর্মদিবসে উদ্ধার করা মোবাইল ফোন সেটগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
পুলিশ সূত্র জানায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট এবং GenieA টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে এসব মোবাইল উদ্ধার করে।
পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মহানগরের ছয়টি থানায় দায়ের হওয়া মোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোবাইল ফোন উদ্ধারের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিম গঠনের পর থেকে এ পর্যন্ত সর্বমোট ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন পর প্রিয় ডিভাইস ফিরে পেয়ে অনেকের মুখে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ দেখা যায়।
এদিকে সচেতনতামূলক বার্তায় পুলিশ জানায়, ব্যবহৃত বা পুরোনো মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইস কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কেনার আগে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। রসিদ সংরক্ষণ এবং ডিভাইসের বক্সে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে সেটের নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া রাস্তাঘাটে বা অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে ডিভাইস কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে তারা সবসময় নাগরিকদের পাশে রয়েছে।
এসএ/সিলেট
নগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি...
নগরীর রাজপথে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করা...
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার-এস্কেভেটরসহ পাথর ও বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে...
সিলেটে অবৈধভাবে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ...
মহানগরীর জিন্দাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশু আব্দুল্লাহ (২)। সে মহানগরীর...