ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হলো...
কম খরচে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়া ২৪ বছর বয়সী কোরআনের হাফেজ জায়েদ আলী শাহ। দালাল চক্রের খপ্পরে পড়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে গ্রিসে পৌঁছালেও...
ছবি সংগৃহীত
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সিলেট ও সুনামগঞ্জের একাধিক থানার পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আসাদুল ইসলাম ও এএসআই আব্দুল মোতালিবসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেটের গোয়াইনঘাট থানার একটি হত্যাচেষ্টা ও মারামারির মামলার পরোয়ানাভুক্ত আসামি দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের মো: ফরহাদ চৌধুরীকে গ্রেফতার করা হয়।
এছাড়া দিরাই থানার জুয়া আইনের মামলার আসামি ভরারগাঁও গ্রামের একরাম এবং সিলেট শাহপরাণ (র.) থানার অস্ত্র মামলা ও জগন্নাথপুর থানার চুরি মামলাসহ তিন পরোয়ানার আসামি টংগর গ্রামের সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে পুলিশ প্রহরায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট
কম খরচে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়া ২৪ বছর বয়সী কোরআনের হাফেজ জায়েদ আলী শাহ। দালাল চক্রের খপ্পরে পড়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে গ্রিসে পৌঁছালেও...
নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর)...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাপুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে অবশেষে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে...