তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষে সংবর্ধনা প্রদান
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে আমরা বদ্ধপরিকর।
বিশ্বমানের ক্রিকেটার গড়ার পাশাপাশি সিলেটের তরুণ সমাজকে খেলাধুলার দিকে আকৃষ্ট করতে তৃণমূল পর্যায় থেকে নতুন মেধা অন্বেষণ করা হবে। সিলেটের খেলার মাঠগুলোর উন্নয়ন এবং ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার প্রসারে সিলেট সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। সিলেটের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষ ও ক্রীড়া সংগঠনগুলোর সহযোগিতা পেলে আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের সুনাম আরও বৃদ্ধি পাবে। আমাকে এই সম্মাননা প্রদানের জন্য আমি সকল ক্রীড়া সংগঠন ও সংগঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
সোমবার (২০ জুলাই) বিকাল ৫টায় নগর ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
জেলা দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচন এর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাব সমিতির সাধারণ সম্পাদকম সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক হাজী মিলাদ আহমদ, জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেটের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আলী ওয়াসিকুজ্জামান অণি, সাবেক আম্পায়ার ও বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, জাতীয়তাবাদী ক্রীড়াদল সিলেটের সদস্য সচিব ও বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন পান্না, ডিএফএ এর ট্রেজারার রুবেল আহমদ নান্নু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর শাখার সভাপতি মামুন আহমদ, সাধারণ সম্পাদক একরাম আহমেদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাছুম আহমেদ, জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, রাছেল আহমদ, ভিক্টোরিয়া স্পেটিং ক্লাবের যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার জালালী কাইজার, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ইবনে জাহান তানভীর, সাকি, পলাশ, জিয়া, শিপলু, হীরা, রাহাত, মিছবা, সবুজ প্রমুখ।
আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী ক্রীড়া দল সিলেট জেলা শাখা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা, সিলেট ডিজেবিলিটি স্পোর্টস ফাউন্ডেশন বিভাগ ও জেলা, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি, সিলেট জেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতি, সিলেট ট্রিপল ক্রিকেটার্স এসোসিয়েসনস, ইগো ক্রিকেটার্স ফাউন্ডেশন ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ক্রীড়া সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
সিলেটের একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা...
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)...
আধুনিক সিলেটের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আলহাজ আবুল...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) কার্যকরি কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ...