সুনামগঞ্জে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়া...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুর স্টক থেকে চুরি হওয়া ছয়টি মোটর উদ্ধার করেছে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
নৌ পুলিশ জানায়, রবিবার (১৯ জুলাই) রাত প্রায় সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার রেলওয়ে কলোনি এলাকায় সুরমা নদীর তীরে একটি ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে আনা চোরাই ছয়টি মোটর উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন— ছাতক উপজেলার গণেশপুর ছড়ারপার গ্রামের তোফাজ্জল হক, জুবের মিয়া, আবু বক্কর এবং বাগবাড়ি এলাকার ভাঙারি ব্যবসায়ী রমজান মিয়া।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৩ জুলাই সন্ধ্যা থেকে ১৪ জুলাই সকাল পর্যন্ত কোনো এক সময়ে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া এলাকায় কাটাগাং নদীর তীরে অবস্থিত বশির কোম্পানির বালুর স্টক থেকে মোটরগুলো চুরি করা হয়। পরে ১৯ জুলাই রাতে সেগুলো বিক্রির উদ্দেশ্যে ছাতকের একটি ভাঙারির দোকানে নেওয়া হলে নৌ পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ অভিযুক্তদের আটক করে।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ ও ছাতক উপজেলার সুরমা ও পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন ক্রাশার মিল ও বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে পুলিশের কাছ থেকে স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজার ৬৮৪টি শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় শাড়িগুলো বহনকারী একটি মালিকবিহীন কাভার্ড...
সুনামগঞ্জ পৌর শহরের আলোচিত ওয়ারিস আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও...
সুনামগঞ্জ থেকে অবৈধ পথে বিদেশযাত্রার সঙ্গে জড়িত দালালচক্রের পূর্ণাঙ্গ তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও...