সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি...
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশন ৩৬নং ওয়ার্ডে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে সাধারণ জনগনের সাথে মাদক মুক্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় বালুচর আল ইসলা এলাকায় সাংবাদিক,বদরুর রহমান বাবর এর বাসায় এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন,মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি,যা যুবসমাজ ও পরিবারসহ গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করতে এবং মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
বক্তারা আরও বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। সাংবাদিক লুৎফুর এর পরিচালনায়, প্রবাসী নেতা আশিক রহমান আশিক চৌধুরী,সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ‘মাদক মুক্ত আন্দোলনগড়ে তুলতে হবে, মুক্ত আলোচনা বক্তব্য করে রাখেন, সাংবাদিক বদরুর রহমান বাবর, মোহাম্মদ আনোয়ার হোসেন, আফজালুর রহমান,মোহাম্মদ তোফায়েল আহমদ, মোহাম্মদ আনোয়ার উদ্দিন,আবু সাঈদ,মেজবাহ উদ্দিন,গিয়াস উদ্দিন আহমদ রাজু, মইনুদ্দিন আহমদ, আলমগীর মিয়া, মোহাম্মদ আরাফাত আলী, সজল আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য...
বৃহত্তর সিলেট অঞ্চলে (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) প্রায় অর্ধশতাধিক ভিন্ন ভিন্ন আদিবাসী সম্প্রদায় বসবাস করে। তবে তাদের মধ্যে জনসংখ্যার দিক থেকে...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেটের নগর সেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত চাহিদা পূরণে পিপিপি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সীমিত...
সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের...
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গেছেন...