কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে ১৫জন...
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায়...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯শ’ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের জকিগঞ্জ থানার মাতারগ্রাম এলাকার তৈয়ব আলীর ছেলে জসিম উদ্দিন।
পুলিশ জানায়, সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে বিয়ানীবাজার থানাধীন ২নং চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক বিক্রির অভিযোগে জসিমকে আটক করা হয়। পরে জসিমের নিজ হাতে বের করে দেয়া ১০টি কালো রঙের বায়ুরোধক পলিথিনের প্যাকেটে রক্ষিত অবস্থায় ১ হাজার ৯০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির দাম আনুমানিক ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘এ সংক্রান্তে বিয়ানীবাজার থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
এসএ/সিলেট
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায়...
সিলেটের শাহপরানে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে শাহাব উদ্দিন...
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি...
আগামী বুধবার (২৬ আগস্ট) সিলেটের কানাইঘাটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত...