আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন উন্নত নগরী...
বৃহত্তর স্বার্থে সড়ক নির্মাণের জন্য নিজেদের ভূমি ছেড়ে দেওয়ায় দক্ষিণ সুরমার তেলিরাই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক)...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, বিভিন্ন ধরনের সবজি, এয়ার রাইফেল, আঙুর ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বারকি নৌকাও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
বৃহত্তর স্বার্থে সড়ক নির্মাণের জন্য নিজেদের ভূমি ছেড়ে দেওয়ায় দক্ষিণ সুরমার তেলিরাই এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক)...
"আমরা বিভিন্ন ধর্মের মানুষ এই শহরে বসবাস করি। আমরা সবাই এই শহরের মানুষ। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছু নেই।"—বলেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক)...
সচেতনতা সৃষ্টির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণে গণজোয়ার তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য অধিদপ্তর সিলেটের পরিচালক মো. আসাদুল বাকী। তিনি বলেন,...
মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে ১৮ আগস্ট (মঙ্গলবার) এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেটের সামাজিক,...
মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২ টায় শ্রীশ্রী...