নগরীতে অভিযানে ১২৫ জন গ্রেফতার,...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে ৪০ হাজারের বেশি কিট দিল রেড ক্রিসেন্ট সোসাইটি
ছবি সংগৃহীত
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে ৪০ হাজারেরও বেশি ডেঙ্গু পরীক্ষার কিট (NS1) হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বিডিআরসিএস-এর জাতীয় সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল-এর পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে এই ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন।
কিট হস্তান্তরকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ রেড ক্রিসেন্টের দ্রুত সাড়াদানের প্রশংসা করে বলেন, “বিভিন্ন সংকটে যখনই রেড ক্রিসেন্টের কাছে সহায়তা চাওয়া হয়, তারা তাৎক্ষণিক সাড়া প্রদান করে। এ বছর আমাদের ডেঙ্গু পরীক্ষার কিটের ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখা দিলে আমি রেড ক্রিসেন্টকে কিট সরবরাহের অনুরোধ জানাই। তারা অত্যন্ত দ্রুততার সাথে সাড়া দিয়েছেন। এই জরুরি সহায়তার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তারা এভাবেই পাশে থাকবেন।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “সরকারের সহযোগী সংস্থা হিসেবে আমাদের ধারাবাহিক সহায়তার আরেকটি অনন্য উদাহরণ হলো এই ডেঙ্গু কিট প্রদান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সবচেয়ে বড় শক্তি হলো দ্রুত সাড়াদানের ক্ষমতা। গত বছর আমরা ডেঙ্গু পরীক্ষার ৩০ হাজার কিট দিয়েছিলাম, এবার তা বাড়িয়ে ৪০ হাজারেরও বেশি কিট দিচ্ছি। এছাড়া হাম মোকাবিলাসহ দেশের যেকোনো স্বাস্থ্যঝুঁকিতে আমরা বড় ধরনের ভূমিকা রাখছি।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার যে অঙ্গীকার বর্তমান সরকারের রয়েছে, বিডিআরসিএস সেই লক্ষ্য বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সরকারকে নিয়মতান্ত্রিক উপায়ে সব ধরনের সহযোগিতা করার জন্য রেড ক্রিসেন্ট প্রতিশ্রুতিবদ্ধ।
ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দিয়ে চেয়ারম্যান জানান, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের আরও নিবিড় ও উন্নত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে তারা সাধারণ মানুষকে সচেতন করার কাজে বড় ভূমিকা রাখতে পারেন।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম এনডিসি এবং হেলথ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির (অব.) প্রমুখ।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
মহানগরীর আম্বরখানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টাটা ডিআই পিকআপ আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে ২৭ বস্তায় ভারতীয় চা পাতার একটি চালান জব্দ করেছে পুলিশ।...
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌণে ৩টায়...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত...
শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান...