ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ...
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন।...
ছবি সংগৃহীত
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ হালনাগাদকৃত এই তথ্য জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়বে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের পাশের লা গুয়াইরা অঞ্চল। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে দেখা গেছে, সেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রদ্রিগেজের ভাষায় এই অঞ্চলটি বর্তমানে একটি বিধ্বস্ত এলাকা।
বৃহস্পতিবার দেশটির বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া ব্যক্তিদের (জীবিত বা মৃত) উদ্ধার করতে দেখা যায়। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। উদ্ধারকাজ ও সহায়তা দিতে উদ্যোগ নিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, ফ্রান্স, স্পেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ।
বাহরাইন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, তাঁর দেশ তাৎক্ষণিক বৃহৎ পরিসরে সহায়তামূলক সাড়া দিচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে ব্যবহার উপযোগী সরঞ্জাম সরিয়ে নেন এক ব্যক্তি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, উপকূলীয় শহর মোরন থেকে ২১ কিলোমিটার পশ্চিমে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর ঠিক এক মিনিটের মধ্যে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এ ধরনের ঘটনাকে জোড়া ভূমিকম্প বা ‘ডাবলেট’ও বলা হয়, যা বিরল।
কারাকাসের ৩৮ বছর বয়সী প্রকৌশলী হেসুস আলেহান্দ্রো পিনা জানান, ভূমিকম্প যখন আঘাত হানে তখন তিনি একটি সাততলা ভবনের ওপরের তলায় ছিলেন। আলজাজিরাকে তিনি বলেছেন, ‘কাঁচের জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, দেয়ালের ছবিগুলো খসে পড়ছিল। এমনকি ভবনের পিলার আর বিমগুলো থেকেও বিকট শব্দ আসছিল।’
একজন প্রকৌশলী হওয়ায় পিনা সহজেই বুঝতে পারেন তীব্র ঝাঁকুনিতে ভবনটির ভেতরে আসলে কী ঘটছে। তিনি বলেন, ‘পিলার ও বিমের এই নড়াচড়া মূলত ভূমিকম্পের শক্তিকে শুষে নিতে সাহায্য করে। কিন্তু এই কম্পন যদি অতিরিক্ত সময় ধরে চলে, তবে তা সহ্য ক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। আর ঠিক তখনই ভবন ধসে পড়ে।’
কম্পন থামার সঙ্গে সঙ্গে হাজার হাজার আতঙ্কিত বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। মুখোমুখি হন চারপাশের ধ্বংসযজ্ঞ ও হাহাকারের এক ভয়াবহ দৃশ্যের।
এসএ/সিলেট
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন।...
যুক্তরাজ্যের ইপসহুইচ শহরে বসবাসকারী সুনামগঞ্জের ছাতক উপজেলার ব্রিটিশ বাংলাদেশি আবু সাঈদ নুনু (যুক্তরাজ্যে ব্যবহৃত নাম: মোহাম্মদ সাইয়িদ) শিশু ধর্ষণ ও যৌন...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আন্দোলনের...
এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন সদ্য লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়া অ্যান্ডি বার্নহাম। রাজা...
ইরানের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধনাগার পরিদর্শন করেছেন দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি...