টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
ছবি সংগৃহীত
জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ) আসনের নির্বাচিত সংসদ সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারন সম্প্দক, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ মূল্যবান বক্তব্য রেখেছেন।
তিনি তার বক্তব্যে এলাকার গুরুত্বপূর্ণ দাবি-দাওয়া তুলে ধরে বলেন. মাননীয় স্পীকার আমার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাটের করুনদশা। সড়ক গুলো জরাজীর্ণ। এগুলো দ্রুত মেরামত করতে হবে। অনেক জায়গায় ব্রীজ প্রয়োজন। সেটা ও করতে হবে। সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্হানে করতে হবে। তার বক্তব্যে যে দাবিগুলো তুলে ধরেন।
উল্লেখযোগ্য দাবি গুলো হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্ব নির্ধারিত স্হানে নির্মান, ঢাকা- সুনামগঞ্জ সড়ক চার লেনে উন্নিত করন ও জগন্নাথপুর পৌরসভা এলাকায় ৪ কিলোমিটার বাইপাস সড়ক নির্মান,জগন্নাথপুর পৌরসভা কে এ গ্রেডে উন্নীত করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান, সুনামগঞ্জের শস্যভাণ্ডার হিসাবে খ্যাত জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞের হাওর গুলোর স্হায়ী বেরীবাধ নির্মান সহ জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞের প্রয়োজনীয় সকল সড়ক মেরামতের দাবি জাতীয় সংসদে গুরুত্বের সাথে তুলে ধরেছেন তরুন এমপি মুহাম্মদ কয়ছর আহমেদ।
এদিকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এমপি মুহাম্মদ কয়ছর আহমদের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী। এলাকায় কোন অনার্স কলেজ না থাকায় শিক্ষার্থীরা সিলেটে গিয়ে পড়াশুনা করতে হয়। যা ব্যয়বহুল ও কষ্ট সাধ্য। তাই দ্রুত সময়ের মধ্যে জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, জগন্নাথপুর উপজেলা সদরে দুটি সরকারী হাই স্কুলে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ছাত্র-ছাত্রীদের লেখা পড়া মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছে।
দ্রুত সময়ের মধ্যে জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শুন্যপদ গুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, উপজেলা সদরে একটি মহিলা কলেজ স্হাপন করা সময়ের দাবি।
এলাকাবাসী এ ব্যাপারে এমপি মুহাম্মদ কয়ছর আহমদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী আশা করছেন জনগনের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগুরত্বপূর্ন দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন।
এসএ/সিলেট
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও...
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের অভিযোগে পর্যটকবাহী ছয়টি হাউসবোটের বিরুদ্ধে মামলা ও...
সুনামগঞ্জের পৌরসভার প্যানেল ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে মদ্যপ অবস্থায় সুনামগঞ্জ শহরে চলাচল...
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা...