ফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জমজমাট হাডুডু প্রতিযোগিতা। শনিবার স্থানীয় জনতা...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের অভিযোগে পর্যটকবাহী ছয়টি হাউসবোটের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম ও তাহিরপুর থানার পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে হাওরের বিভিন্ন এলাকায় ছয়টি পর্যটকবাহী হাউসবোটকে সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের দায়ে ৬টি মামলায় মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পর্যটক ও হাউসবোট পরিচালনাকারীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
এর আগে গত রোববার টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটনে শৃঙ্খলা আনতে ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। নির্দেশনায় সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী হাউসবোট ও নৌযানের চলাচল নিয়ন্ত্রণ, হাউসবোটের বাধ্যতামূলক নিবন্ধনসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। ওই নির্দেশনার অংশ হিসেবেই মঙ্গলবারের অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট (আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংরক্ষিত জলাভূমি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত রামসার কনভেনশন চুক্তির অধীনে তালিকাভুক্ত করা হয়) হিসেবে স্বীকৃত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জমজমাট হাডুডু প্রতিযোগিতা। শনিবার স্থানীয় জনতা...
সুনামগঞ্জের তাহিরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের দায়ে আটটি...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। বিশেষ করে স্কুল পযার্য়ের তুলনা মাদরাসা শিক্ষায় বড় ধরনের ফল...
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা...