কানাইঘাটে পুলিশের অভিযানে ইয়াবা ও...
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদককারবারী শফির উদ্দিন পালিয়ে যান। রবিবার পুলিশের...
ছবি সংগৃহীত
নগরীতে কিশোরকে অপহরণের চেষ্টার ঘটনায় প্রাইভেটকার ভাঙচুর ও গাড়িচালককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের মদিনা মার্কেট জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-১৫৪৭) আখালিয়া সুরমা আবাসিক এলাকার ‘রিফাত অ্যান্ড কোম্পানি’ নামের একটি দোকানের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ইমরান হোসেন (১৯) নামে এক কিশোরকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।
অভিযুক্ত গাড়ি চালক সামাদ সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকার ময়না মিয়ার ছেলে ও তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দু’জন অপহরণের চেষ্টা করেন।
সুবিদবাজারের দিকে যাওয়ার সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন মদিনা মার্কেট এলাকায় গাড়িটি আটকে দেয়। এ সময় দুইজন পালিয়ে গেলেও চালককে আটক করে গণপিটুনি ও গাড়ি ভাঙচুর করে জনতা।
আহত অবস্থায় চালক সামাদ ও ভিকটিম ইমরান হোসেনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু’জনই চিকিৎসাধীন রয়েছে।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত (ওসি) শামসুল হাবীব বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ভিকটিমকে মারধর করা হয়েছিল এবং চালক গণপিটুনির শিকার হয়। সিসিটিভি ফুটেজ দেখে পলাতক দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদককারবারী শফির উদ্দিন পালিয়ে যান। রবিবার পুলিশের...
মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি নিকুঞ্জ ভিলায় নির্মমভাবে তিন খুনের ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলেছে পুলিশ। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য...
পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ...
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে হলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। তাতে প্রায় দুই বছর সময়...