শ্রীমঙ্গলে চায়ের গুণগত মান...
চায়ের গুণগত মান উন্নয়ন, আধুনিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে দক্ষতা বাড়াতে শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু...
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে মাদক কারবারিরা মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে।
এ তথ্যের ভিত্তিতে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই মো. রানা মিয়া, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই ইখতিয়ার হোসেন, কনস্টেবল পিন্টু চন্দ্র শীল ও সঙ্গীয় ফোর্স গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডস্থ এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেহ ও ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ, সাব্বির আহমদ এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসএ/সিলেট
চায়ের গুণগত মান উন্নয়ন, আধুনিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ বিষয়ে দক্ষতা বাড়াতে শ্রীমঙ্গলে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু...
মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের অদূরের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে...
চলতি বছরই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গলে কয়েকটি...
মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে জেলা সদর...
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) তাদের...