কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে...
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন...
ছবি সংগৃহীত
আজ জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে সিলেট নগরীর "জুলাই স্মৃতি স্তম্ভে" ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কাহের চৌধুরী শামীম।
২০২৪ সালের ৫ আগস্ট নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং প্রবল গণরোষে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঐতিহাসিক এই দিনটির স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম উপস্থিত গণমাধ্যমকর্মী ও সুধীজনের উদ্দেশ্যে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধ ও গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে একযোগে কাজ করি।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশল কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশল কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসএ/সিলেট
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন...
সিলেট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর...
নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও...
সিলেটে আন্তর্জাতিক মানের ‘ডেন্টাল ট্যুরিজম হাব’ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি...
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।রোববার জেলা...