হবিগঞ্জে এনসিপির মামলায় ছাত্রদল...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মো. কাউসার মিয়া (৩২) নামে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ততম তিন জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কাউসার মিয়া নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে শাহ সিমেন্টের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর...
হবিগঞ্জের লাখাই উপজেলায় নেশাজাতীয় তরল পানীয় পান করে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ও...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স, কম্বল, ফুচকা ও বিস্কুট জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এ...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগে জেলা ছাত্রদলের জেলা সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ...