বাবার স্বপ্নকে বুকে ধারণ করে...
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত সহযোগিতায় সব প্রতিকূলতাকে জয় করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে চোরাই পথে আনা প্রায় ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও ভুট্টা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ও পিকআপসহ দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মনিরুল হক মুন্সী, এসআই ইয়াছিন মিয়া ও এএসআই (নিরস্ত্র) আব্দুর রব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১ হাজার ১৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভুট্টা এবং একটি পিকআপ জব্দ করা হয়।
আটকরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ এবং সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে তালেবুল ইসলাম।
এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় মামলা (নং-১৮/১৪০, তারিখ: ১৯/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।
এ ছাড়া নন-জিআর নং-৬/২৬ (বি/পুর) মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকেও আটক করা হয়েছে। তারা হলেন উপজেলার চান্দেরগাঁও (বর্তমান ঠিকানা-গন্ডামারা) গ্রামের আব্দুর রহিমের ছেলে আক্তার হোসেন, আনোয়ার হোসেন এবং একই গ্রামের মৃত মনর উদ্দিনের ছেলে আব্দুর রহিম।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত সহযোগিতায় সব প্রতিকূলতাকে জয় করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে...
মোঃ তাজিদুল ইসলাম: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের প্রভাবে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। নদীর পানি ক্রমাগত...
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের দুর্গম ও প্রত্যন্ত এলাকার পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার...
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে নতুন সাফল্যের ইতিহাস গড়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের...
কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর পুনরায় দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...